Pain Relief Coach

যন্ত্রণা চেপে নয় — হারানো বাঁচার ইচ্ছেটা ফিরে পান, মন খুলে বাঁচুন।

বাংলায় প্রথমবার, দীর্ঘস্থায়ী ব্যথার (Chronic Pain) আসল কারণ খুঁজে, EFT ট্যাপিং দিয়ে মুক্তি — সহজ, দিনে ১৫–২০ মিনিট, নিজের হাতেই। হালকা শরীর, ভালো ঘুম, নিজের উপর ফিরে পাওয়া ভরসা।

EFT & NLP Master Practitioner Backed by Clinical Research Proven on My Own Pain First
সুদীপ্ত কুমার মাইতি

আমি যেটা বিশ্বাস করি

আপনি কি কখনো ভেবে দেখেছেন — এমন কিছু রাগ, দুঃখ, অভিমান বা হতাশা কি আপনার জীবনে রয়ে গেছে যা আপনি বহুদিন প্রকাশ করতে পারেননি?

আমার অভিজ্ঞতা আর বিশ্বাস যে —

বেশির ভাগ মানুষই তাদের আবেগগুলো — যেমন রাগ, অভিমান, লজ্জা, দুঃখ, অপূর্ণ ইচ্ছা, হতাশা — কখনও প্রকাশ করার সুযোগ পান না। ভাবেন এগুলো একদিন ভুলে যাবেন, কিন্তু তাঁরা ভুলে গেলেও তাঁদের শরীর কখনও ভুলতে পারে না। অবাক হবেন হয়তো — কিন্তু খেয়াল করলে দেখবেন, যখনই আপনি কোনো আবেগের বশবর্তী হন তখন কোনো না কোনোভাবে আপনার শরীর response করে, তাই নয় কি?

বছরের পর বছর ধরে এই Unprocessed and Unresolved Emotions নিজেদের অজান্তেই বহন করে চলেন।

এর ফলে দীর্ঘদিনের স্ট্রেস, পুরনো ট্রমা, বেদনাদায়ক স্মৃতি, চাপা উদ্বেগ — শারীরিক যন্ত্রণা বা Chronic Pain হয়ে প্রকাশ পায়।

আমরা যতই Pain killer খাই না কেন — তাতে আসল কারণটা কখনই বের হয় না। তাই ব্যথা বারবার ফিরে আসে।

কিন্তু আমরা চাইলে সেই আটকে থাকা আবেগ-অনুভূতিগুলোকে release করে শরীরের নিজস্ব, প্রাকৃতিক Healing Power কে সক্রিয় করতে পারি — আর তখন যন্ত্রণা কমতে শুরু করে।

কেন আমি এই কাজটা করি

রোজ ভোর হতে না হতেই অ্যালার্ম বেজে যায় — মন বলে ওঠো, শরীর বলে আর একটু। তারপর সারাদিন টার্গেট, মিটিং, ডেডলাইন। রাতে বাড়ি ফিরে মেয়েকে একটু সময় দেওয়া, EMI-বিল-খরচের হিসেব, বাবা-মায়ের খোঁজ নেওয়া। ২০+ বছর ধরে টেলিকম সেক্টরে — এখন DGM, এখনও কর্মরত। আর পাঁচটা দায়িত্বশীল বাঙালি মানুষের জীবন থেকে আমার জীবনটা আলাদা নয়।

এর মধ্যেই কোমরের যন্ত্রণা লেগেই থাকত। তখন EFT নিয়ে পড়াশোনা আর কাজ শুরু করেছিলাম — আর একদিন বুঝলাম, আমার এই Chronic Pain না কমার আসল কারণ ছিল জীবনের জমে থাকা Stress আর Anxiety।

তারপর একদিন সকালে উঠে দেখি বাম কাঁধটা অসম্ভব ব্যথা করছে, হাতটাই বুকের ওপরে তুলতে পারছি না — Frozen shoulder। বাড়িতে বলল ডাক্তার দেখাতে। আমি চুপ করে ছিলাম — নিজের উপরেই EFT প্রয়োগ করলাম। ২ দিন পর সকালে উঠে দেখি সব স্বাভাবিক।

সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছে গিয়ে হাতটা তুলে দেখালাম। বললাম, "দেখো, ব্যথাটা নেই!"

সেই মুহূর্তে ভাবলাম — আমার মতো কত মানুষ চুপচাপ এই ব্যথা বয়ে বেড়াচ্ছেন, আর ভাবছেন হয়তো আর কোনদিন ঠিক হবে না। সেদিন থেকেই মানুষের পাশে দাঁড়ানো শুরু করি।

আমার সম্বন্ধে আরও জানতে আমার পুরো গল্পটা পড়ুন →

সুদীপ্ত কুমার মাইতি

EFT কী, আর কেন এটা আলাদা

আপনার শরীরের নার্ভাস সিস্টেম যেখানে না বেরোতে পারা আবেগগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে — ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, বেল্ট ইত্যাদি কখনও সেখানে পৌঁছাতে পারে না। যেখানে EFT খুব সহজেই নার্ভাস সিস্টেম লেভেলে পৌঁছে যেতে পারে আর গভীরে কাজ করে।

EFT (Emotional Freedom Techniques) আসলে কী

প্রাচীন চাইনিজ medicine-এর energy system আর আধুনিক psychology মিলিয়ে তৈরি সহজ একটা পদ্ধতি, যা তৈরি করেছিলেন Gary Craig। শরীরের নির্দিষ্ট কিছু acupressure পয়েন্টে আঙুল দিয়ে হালকা tap করা হয়, আর তার সাথে আপনার অনুভূতিকে মুখে বলা হয়। এইভাবেই শরীরে আটকে থাকা emotional blockage গুলোকে বের করা হয়।

সুদীপ্ত মাইতি EFT ট্যাপিং করছেন

কীভাবে বুঝবেন আপনার ব্যথা কমছে কিনা

অনেকে প্রথম ট্যাপিং রাউন্ডেই ব্যথার মাত্রা (নিজের রেটিং, ০ থেকে ১০) কমতে দেখেন। কোনো ওষুধ নেই, কোনো সাইড এফেক্ট নেই, আর একবার শিখলে যেকোনো সময় নিজে করতে পারবেন।

EFT কি Heal করে?

যদি সৎভাবে বলি, EFT প্রয়োগ করে আমরা Heal করব না, বা এটা medical treatment-এর বিকল্প নয়। এটা একটা self-help tool যা আপনার আটকে থাকা আবেগগুলো release করে দেয় — তাই আপনি নিজেকে অনেক হালকা, শক্তিশালী অনুভব করতে পারেন, আর আপনার শরীরে লুকিয়ে থাকা natural healing power নিজে থেকেই আপনার যন্ত্রণা কমাতে সাহায্য করে।

এই পদ্ধতির ভিত্তি

Dr. Peta Stapleton — একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। তাঁর fMRI গবেষণা দেখায়, tapping স্ট্রেস হরমোন cortisol উল্লেখযোগ্যভাবে কমায়।
Bessel van der Kolk — বিখ্যাত ট্রমা বিশেষজ্ঞ এবং The Body Keeps the Score বইয়ের লেখক। দেখিয়েছেন কীভাবে ট্রমা আর চাপা আবেগ শরীরের মাংসপেশী আর নার্ভাস সিস্টেমে জমা হয়ে থাকে।
Dr. John Sarno — প্রথম দেখিয়েছিলেন যে দীর্ঘদিনের ব্যথার (Chronic Pain) পেছনে প্রায়ই থাকে চাপা আবেগ। Dr. Gabor Maté — স্ট্রেস আর অসুস্থতার সম্পর্ক নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন।

আর আমি নিজে body pain নিয়ে কাজ করার সময় এনাদের কথাগুলোর সাথে মিল খুঁজে পেয়েছি।

শুরু করার আগে — নিজে try করে দেখুন

৫ দিনের Pain Relief Tapping Challenge

এই ৫ দিনের সিরিজে ধীরে ধীরে জানবেন কীভাবে Tapping আপনার ব্যথা কমাতে সাহায্য করতে পারে। আমরা দেখব স্ট্রেস আর ব্যথার সম্পর্ক, ব্যথাটা কবে শুরু হয়েছিল, আর তার সাথে জড়িয়ে থাকা কোন আবেগ আপনি হয়তো এখনও বয়ে বেড়াচ্ছেন। স্ট্রেস আর উদ্বেগ কমলে শরীর নিজে থেকেই শিথিল হয়ে সারিয়ে তোলার কাজ শুরু করে। যতবার খুশি রিপিট করতে পারেন, বা যে দিনটা সবচেয়ে বেশি কাজে লেগেছে সেখানেই ফিরে আসতে পারেন।

  • Day 1 — দীর্ঘস্থায়ী স্বস্তির প্রথম পদক্ষেপ যা পাবেন: "ব্যথা কোনদিন সারবে না" এই পুরনো বিশ্বাসটা কীভাবে ব্যথা ধরে রাখে বুঝবেন, আর প্রথম ট্যাপিং-এই হালকা অনুভূতির অভিজ্ঞতা পাবেন
  • Day 2 — স্ট্রেস, উদ্বেগ আর ব্যথার সম্পর্ক যা পাবেন: স্ট্রেস আর ব্যথা কীভাবে একে অপরকে বাড়ায় বুঝবেন, আর জমে থাকা স্ট্রেস ছেড়ে দেওয়ার কৌশল শিখবেন
  • Day 3 — ব্যথাটা কবে শুরু হয়েছিল, রিপোর্ট, রোগ নির্ণয় করতে গিয়ে যা হয়েছে যন্ত্রণার উপর তার প্রভাব এবং নিরাময় যা পাবেন: ব্যথা শুরু হওয়ার সময়ের চাপা আবেগ আর রিপোর্ট-ডায়াগনোসিসের দুশ্চিন্তা কীভাবে যন্ত্রণা বাড়ায় জানবেন, আর সেই ভার হালকা করবেন
  • Day 4 — রাগ, অভিমান, আত্মবিচারের নেগেটিভ ধারনা যা ব্যথায় প্রভাব ফেলছে - তার থেকে মুক্তি যা পাবেন: Dr. John Sarno-র গবেষণা অনুযায়ী জানবেন রাগ আর আত্মবিচার কীভাবে সারিয়ে তোলার প্রক্রিয়া ধীর করে, আর তা ছেড়ে দিতে শিখবেন
  • Day 5 — সমস্ত বাধা অতিক্রম করে নিজের হিলিং পাওয়ার বাড়ানো যা পাবেন: শেষ আটকে থাকা সন্দেহ ভেঙে, শরীরের নিজস্ব healing power সম্পূর্ণভাবে জাগিয়ে তোলার অভিজ্ঞতা পাবেন

এই ৫ দিনের Challenge পাবেন আমাদের ফ্রি WhatsApp কমিউনিটিতে — প্রতিদিন একটা ছোট ভিডিও, নিজের গতিতে।

এছাড়াও ঘুম, মানসিক চাপ, আর আরও নির্দিষ্ট বিষয়ে ছোট ছোট EFT গাইড ভিডিও ক্রমশ যুক্ত হচ্ছে আমাদের ফ্রি রিসোর্স লাইব্রেরিতে।

পুরো ছবিটা বুঝতে, প্রশ্ন করতে আর লাইভ ডেমো দেখতে — ফ্রি সাপ্তাহিক ওয়ার্কশপে আসুন।

আপনার সুবিধামতো যেকোনো ধাপ থেকে শুরু করুন

১

চিনুন — বুঝুন কেন আপনার ব্যথা বারবার ফিরে আসে

ফ্রি: WhatsApp কমিউনিটিতে যুক্ত হয়ে ৫ দিনের Tapping Challenge শুরু করুন + সাপ্তাহিক Live Workshop-এ যোগ দিন (রবি/বুধ/শনি, সকাল ৬টা, Zoom)।

ফ্রি ওয়ার্কশপে রেজিস্টার করুন
২

খুঁজে বের করুন — আপনার ব্যথার আসল কারণ, একদম ব্যক্তিগতভাবে

৪৫ মিনিটের ১:১ Pain Relief Consultation-এ সরাসরি আপনার ব্যথা নিয়ে কাজ করব, আর সেশনের আগে-পরে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। আপনার সুবিধামতো দিন ও সময় বেছে নিতে পারবেন। মাত্র ৯৯ টাকায়।

সেশন বুক করুন
৩

মুক্ত হন — আপনার ব্যথার গভীরে গিয়ে দীর্ঘস্থায়ী সমাধান

আপনার নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী সাজানো ৫-৬টি (বা প্রয়োজনে আরও) ব্যক্তিগত ১:১ সেশনের একটা সম্পূর্ণ প্রোগ্রাম। এখানে শুধু ব্যথা কমানো নয় — বছরের পর বছর ধরে জমে থাকা ইমোশন, পুরনো ট্রমা, স্ট্রেসের গভীরে গিয়ে, ধাপে ধাপে কাজ করব, যাতে বদলটা টেকসই হয়।

(এই ধাপ সম্পর্কে বিস্তারিত জানবেন আপনার ১:১ কনসালটেশন সেশনে)

৪

ধরে রাখুন — একা নয়, একসাথে

প্যাকেজ ক্লায়েন্ট হিসেবে আপনি পাবেন সাপ্তাহিক Community Tapping Session — যেখানে একসাথে প্র্যাকটিস চালিয়ে যাবেন, যাতে ব্যথা আবার ফিরে না আসে।

বাস্তব অভিজ্ঞতা

সত্যিকারের মানুষ, যাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি।

সুদীপ্ত (আমি নিজে)মাত্র ২ দিনের self-tapping-এ frozen shoulder থেকে পুরোপুরি সেরে উঠেছি
আফরোজা (৩৮)কয়েক সেশনের মধ্যেই দীর্ঘদিনের মাইগ্রেন থেকে মুক্তি
সোমাধীরে ধীরে দীর্ঘদিনের কোমর ব্যথা থেকে মুক্তি
কৌশিক (৪২)কাজের চাপ থেকে আসা কোমর ব্যথায় স্বস্তি
তরুণকিছু সেশনের পর হিপ পেইন থেকে মুক্তি
পূজাপ্রতিদিন সন্ধ্যার মাথাব্যথা থেকে ধীরে ধীরে মুক্তি
শুভঙ্করজয়েন্ট পেইনে স্বস্তি
গৌরবস্ট্রেস-সংক্রান্ত মাথাব্যথা আর energy কমে যাওয়ার সমস্যায় উন্নতি

*ফলাফল ব্যক্তিভেদে আলাদা হতে পারে।

কাদের জন্য এটা

EFT আপনার জন্য যদি —

এখন হয়তো আপনার জন্য নয় যদি —

EFT আপনার ডাক্তারি চিকিৎসার পাশাপাশি চলে — বিকল্প নয়।

সিদ্ধান্ত আপনার — এই যন্ত্রণা নিয়ে আরও কিছুদিন বাঁচবেন, নাকি আজ থেকেই মুক্তির পথ খুঁজবেন?

শুরুটা হোক সবচেয়ে সহজ জায়গা থেকে — ফ্রি সাপ্তাহিক ওয়ার্কশপ।

গভীরে গিয়ে কাজ করতে চান? সরাসরি আমার সাথে কথা বলুন — নিজের ব্যথার আসল কারণ জানুন।